মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। || WBCHSE Class 12 Political Science Notes 2023
Let's start our topic রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। অথবা, রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। অথবা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্য্যাদা আলোচনা করো। অথবা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই সম্পূর্ণ নোটটি ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা থেকে নেওয়া হয়েছে। সময়ের অভাবেই এমনটা করতে হলো।। এতে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।। উত্তরঃ মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি সংবিধান অনুযায়ী, বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা ব নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। অবশ্য রাজ বিধানসভায় কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে মুখ্যমন্ত্রী নিয়োগের ব্যাপারে রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতেপারেন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রের মতো অঙ্গরাজ্যগুলিতে যে সংসদীয় শাসনব্যবস্থা চালু রয়েছে তাতে মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। (1) রাজ্যপালের প্রধান পরামর্শদাতা:...