মাসে ১৫০০ টাকা জমা করে ৩১ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন || Post Office long-term investment plans with high returns
Let's start our topic
যাদের পারিবারিক অবস্থা একটু ভালো এবং যারা নিজের সন্তানের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে চান, তাদের জন্য ভারতীয় পোস্ট অফিসের একটি দুর্দান্ত যোজনা রয়েছে। যেই যোজনায় আপনি যদি আপনার সন্তানের জন্য প্রতিদিন শুধুমাত্র ৫০ টাকা অথবা মাসিক ১৫০০ টাকা জমা করেন, তাহলে এই যোজনার যে সময় সীমা রয়েছে, সেটা পূরণ হওয়ার পর আপনার সন্তান এই প্রকল্প বা যোজনা থেকে মোট ৩১.৪০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারে।
ভারতীয় পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করার বা টাকা জমা করার অনেক যোজনা বা স্কীম রয়েছে। তার মধ্যে এটি একটি। Post Office Long-Term Investment Plans With High Returns এর এই যোজনার বা স্কিমের নাম হল গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana)
এখন হয়তো স্বাভাবিকভাবে আপনার মাথায় প্রশ্ন এসেছে যে আপনি কিভাবে গ্রাম সুরক্ষা যোজনা থেকে ৩১ লক্ষ টাকার বেশি ফেরত পেতে পারেন। নিচের উদাহরণের সাহায্যে এই বিষয়টি বুঝে নিন।
▪ যদি আপনি আপনার ১৯ বছর বয়স থেকে শুরু করে ৫৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা করে জমা করেন তাহলে, এই প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনি ৩১.৬০ লক্ষ টাকা ফেরত পাবেন।
• যদি আপনি এই টাকাই ৫৮ বছর বা ৬০ বছরের জন্য জমা করেন, তাহলে আপনি যথাক্রমে ৩৩.৪৪ লক্ষ বা ৩৪.৬০ লক্ষ টাকা ফেরত পাবেন।।
তবে পোস্ট অফিসের এই টাকা বিনিয়োগকারী যোজনায় টাকা রাখার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার জেনে নেওয়া প্রয়োজন। যেমন -
• পোস্ট অফিসের টাকা বিনিয়োগকারী এই প্রকল্পে যদি আপনি টাকা রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই 19 বছর বয়সী হতে হবে।
• এই প্রকল্পে আপনি সর্বাধিক ৫৫ বছর বয়স পর্যন্ত আপনার টাকা রাখতে পারেন।
• গ্রাম সুরক্ষা যোজনা আপনি মাসিক ত্রয় মাসিক অর্ধবার্ষিকী বা বার্ষিক ভাবেও টাকা রাখতে পারেন।
ভারতীয় পোস্ট অফিসে টাকা বিনিয়োগকারী এই স্কীমে বা যোজনায় যদি আপনার টাকা বিনিয়োগ করার সামর্থ্য থাকে এবং আপনি এই যোজনায় টাকা রাখতে আগ্রহী হন, তাহলে আপনি আপনার নিকটবর্তী যে কোন পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করতে পারেন। সেখানে আপনি এই টাকা বিনিয়োগকারী যোজনা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই যোজনা সম্পর্কে আপনার মনে যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে সেগুলোর উত্তরও আপনি সেখানেই পেতে পারেন। এবং সব কিছু বিচার বিবেচনা করার পরেই আপনি টাকা জমা করতে পারেন।
Tags : Post Office Money Investment Scheme | Post Office long-term investment plans with high returns | Post Office scheme to double the money | টাকা বিনিয়োগকারী যোজনা | টাকা জমা করার যোজনা I hope you enjoyed our article
Comments
Post a Comment