জানা ক্রিয়াপদটির কয়টি অর্থ ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

Let's start our topic জানা ক্রিয়াপদটির কয়টি অর্থ ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ " এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন " জানা ক্রিয়াপদটির কয়টি অর্থ ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো "  অথবা জ্ঞান কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারভেদ " সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো।  Table Of Contents • জানা ক্রিয়াপদটির কয়টি অর্থ ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো  •  জ্ঞান কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারভেদ •  একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর •  একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর এবং নোট •  পরিচিতি অর্থে জানা কাকে বলে? উদাহরণ দাও • কর্মকৌশল অর্থে জানা অথবা কর্মদক্ষতা অর্থে জানা কাকে বলে? উদাহরণ দাও • বাচনিক অর্থে  জানা বলতে কী বোঝায়? উদাহরণ দাও (adsbygoogle = window.adsbygoogle || []).push({});   জানা ক্রিয়াপদটির কয়টি অর্থ ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর উওর : জানা বা জ্ঞান বলতে বোঝায়, কোনো ব্যক্তি কোনো কিছু সম্পর্কে যা জানে।  জানা ক্রিয়াপদটি বা জ্ঞান শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা হয়।যথা -  ১- পরিচিতি অর্থে জানা, ২- কর্মদক্ষতা বা কর্মকৌশল অর্থে জানা এবং ৩- বাচনিক অর্থে জানা।  ◆ পরিচিতি অর্থে জানা : পরিচিতি অর্থে জানা বলতে সেই প্রকার জানা বা জ্ঞানকে বোঝায়, যা পরিচয় বা চেনার মাধ্যমে হয়ে থাকে। পরিচিতি অর্থে জানা শব্দটির দ্বারা সাক্ষাৎ পরিচয়কে বোঝায়। অর্থাৎ পরিচয় অর্থে জানা বলতে কোনো কিছু চেনা বা তার সঙ্গে সাক্ষাতের বিষয়কে বোঝায়। উদাহরণ : আমি রাহুল স্যারকে জানি। এখানে আমি রাহুল স্যারকে জানির অর্থ দাঁড়ায় রাহুলের স্যারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। যার ফলে রাহুলের স্যারের সম্পর্কে কিছু তথ্য আমার জানা রয়েছে। (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); • এ প্রকার জানা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভর করে। • এইপ্রকার জ্ঞানের ক্ষেত্রে সর্বদা পর্যাপ্ত শর্তের প্রয়োজন হয়না। ক্লিক করো👉 ; ফ্রী নোটস পেতে গ্রুপে জয়েন করো • সাক্ষাৎ পরিচয় না থাকলেও অন্য ভাবে এই প্রকার জ্ঞান লাভ করা যায়। • যেমন - রাহুল ভূমিকম্প কী তা জানে। এখানে রাহুলের সঙ্গে ভূমিকম্পের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু রাহুল ভূমিকম্প হতে দেখেছে। সুতরাং রাহুলের ভূমিকম্প সম্পর্কে জ্ঞান রয়েছে। (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ◆ কর্মকৌশল অর্থে জানা অথবা কর্মদক্ষতা অর্থে জানা : কর্মকৌশল অর্থে জানা অথবা কর্মদক্ষতা অর্থে জানা বলতে কারোর কোনো কাজ করার ক্ষমতার বিষয়টিকে জানাকে বোঝায়।  উদাহরণ - রতন সাঁতার কাটতে জানে।  এখানে রতনের সাঁতার কাটতে জানার অর্থ রতনের সাঁতার কাটার দক্ষতা  বা ক্ষমতা রয়েছে। অথবা রতনের সাঁতার কাটার কৌশল জানা রয়েছে। • কর্মকৌশল জ্ঞানের ক্ষেত্রে কর্ম দক্ষতার প্রয়োজন হয়। • এই প্রকার জ্ঞান মানুষের কাজ করার সামর্থ্যকে নির্দেশ করে।  • এই প্রকার জ্ঞানের ক্ষেত্রে অভ্যাস বা অনুশীলনের প্রয়োজন হয়।  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ◆ বাচনিক অর্থে জ্ঞান অথবা বাচনিক অর্থে জানা ; বাচনিক জ্ঞান বলতে সেই প্রকারের জানাকে বোঝায়,যা বচনের  মাধ্যমে বা বাক্যের প্রকাশ করা হয় এবং যা সত্য। জ্ঞান শব্দটির অথবা জানা শব্দটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হল বাচনিক অর্থে জানা।  উদাহরণ : আমি জানি যে,আমি একজন মানুষ।  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); এখানে এই জানা বা জ্ঞানটি সত্য। কারণ আমি জানি আমি একজন মানুষ। এবং এই বাক্যের প্রতি আমার বিশ্বাস এবং বিশ্বাস এর সমর্থনে যথেষ্ট তথ্য -প্রমান বা যুক্তিও রয়েছে । বাচনিক জানার ক্ষেত্রে "যে " - শব্দটির পরে যে তথ্যজ্ঞাপক বা বিবৃতিমূলক বচন থাকে,সেটাই হবে আমাদের জানার বিষয় বা বাচনিক জ্ঞান।। যেমন - আমি জানি যে, 5 + 5 = 10।  সুতরাং বাচনিক জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতা বচনটিকে সত্য বলে বিশ্বাস করে এবং বাচনিক জ্ঞান কখনোই মিথ্যা হতে পারেনা।  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); সুতরাং জানা ক্রিয়াপদটিকে আমরা তিনটি অর্থে ব্যবহার করি। পরিচিতিমূলক জানা,কর্মদক্ষতা অর্থে জানা এবং কোনো তথ্যমূলক বচনকে সত্য বলে জানা। এই তিনটি অর্থের মধ্যে বাচনিক অর্থে জানাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটিই হল জানা বা জ্ঞানের মূল অর্থ। কারণ পরিচিতি অর্থে জানা এবং কর্মকৌশল অর্থ জানার পেছনে বাচনিক অর্থে জানার সম্পর্ক রয়েছে।  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির দর্শন নোট হিসেবে যে, প্রশ্ন উত্তর পেয়েছো, তা তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা শুধুমাত্র " জানা ক্রিয়াপদটির কয়টি অর্থ ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা " প্রশ্নটির উওর শেয়ার করলাম। আমরা পরবর্তীতে ক্লাস ইলেভেনের দর্শন বাকি প্রশ্ন উত্তর শেয়ার করবো। এবং চেষ্টা করবো, ক্লাস 11 দর্শন ( wb class 11 philosophy ) এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো।  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tags : একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর 2024| একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়্বে প্রশ্ন উওর 2024 | একাদশ শ্রেণীর দর্শন নোট ২০২৪ | ক্লাস ইলেভেন দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর | (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); I hope you enjoyed our article

Comments

Popular posts from this blog

এই যোজনায় প্রতিদিন শুধুমাত্র ২৯ টাকা জমা করেই ৩৯৭০০০ টাকা পযর্ন্ত ফেরত পেতে পারেন

ভারত সভা সম্পর্কে টীকা লেখ | | ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এর কার্যাবলী আলোচনা করো

ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট সম্পর্কিত MCQ || WB Class 12 Political Science MCQ